Skip to Content
DocsGit & GitHubIntroduction

Git & GitHub — Zero to Hero

একজন complete beginner থেকে শুরু করে real software company-তে কাজ করার জন্য যা যা দরকার — সব এক জায়গায়।

বাংলা ও ইংরেজিতে লেখা। Free। Open source।

এই docs কার জন্য?

  • 🎓 Student — Git শিখতে চাও, কোথা থেকে শুরু করবে বুঝছ না
  • 💼 New Developer — প্রথম চাকরিতে join করেছ, team-এর সাথে কাজ করতে হবে
  • 🧑‍💻 Freelancer — Client-এর project professionally handle করতে চাও
  • 🌍 Contributor — Open source-এ contribute করতে চাও
💡

Git আগে কখনো ব্যবহার করোনি? কোনো সমস্যা নেই। Setup থেকে শুরু করো।

কী কী শিখবে?

Moduleবিষয়সময়
SetupGit install, GitHub account, SSH key৩০–৪৫ মিনিট
The Core Loopadd, commit, push, pull, .gitignore৪৫–৬০ মিনিট
Branching & MergingBranch, merge, conflict, stash৬০–৯০ মিনিট
GitHub EssentialsRemote, Pull Request, Issues, Fork৬০–৯০ মিনিট
Real ScenariosTeam project, Client hotfix, Open source৯০–১২০ মিনিট
Cheatsheetসব commands এক পাতায়Reference

মোট সময়: ৫–৭ ঘণ্টা (নিজের pace-এ)

কীভাবে পড়বে?

প্রথমবার পড়লে: Setup থেকে শুরু করো, ক্রমে এগিয়ে যাও। প্রতিটা command নিজে terminal-এ চালাও — শুধু পড়লে শেখা হয় না।

Reference হিসেবে ব্যবহার করলে: সরাসরি যে module দরকার সেখানে যাও। Cheatsheet bookmark করে রাখো।

আটকে গেলে: প্রতিটা module-এর শেষে “Common Problems & Fixes” section আছে। আগে সেটা দেখো।

এই docs-এর বিশেষত্ব

Bilingual — প্রতিটা concept বাংলায় explain করা, commands ইংরেজিতে। যারা বাংলায় ভাবেন তাদের জন্য technical concept বোঝা অনেক সহজ হয়।

Real-world focused — শুধু commands না, real company-তে কীভাবে কাজ হয় সেটা দেখানো হয়েছে।

Beginner-friendly — কোনো prior knowledge ধরে নেওয়া হয়নি। প্রতিটা জিনিস explanation সহ।

Minimal — দরকারি জিনিস আছে, বাড়তি নেই। ৫টা module পড়লেই job-ready।

Quick Start

# Git installed কিনা check করো git --version # না থাকলে — Setup থেকে শুরু করো # থাকলে — The Core Loop থেকে শুরু করো

Contribute করো

এই docs open source। তুমিও improve করতে পারো।

Last updated on